
নেত্রকোনার কেন্দুয়ায় চোরাই পথে ভারত থেকে আনা কম্বলবোঝাই একটি পিকআপের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালক পিয়াস মিয়া (২৫) নিহত এবং আরও দুই যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কেন্দুয়া-পুরুড়া সড়কের সোহাগপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত চালক পিয়াস উপজেলার পাইকুড়া এলাকার আবদুর রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার সোহাগপুর মোড়ে চোরাই পথে ভারত থেকে আনা কম্বলবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক পিয়াস মিয়াসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়াস মিয়াকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা ও পিকআপ জব্দ করে। এ সময় পিকআপের চালক চঞ্চল রবিদাস ও তার সহযোগী বাদশা মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। একই সঙ্গে চোরাচালানের কম্বলও জব্দ করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও পিকআপ এবং চোরাই পথে আনা কম্বলগুলো জব্দ করা হয়েছে। পিকআপের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ওসি আরও বলেন, পিয়াসের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত দুইজন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে