স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন বলেছেন, আমরা রাজনীতি করি নিজের জন্য নয় মানুষের জন্য তাই মানুষ আমাদের ভোট দেয়। ভোট দেয় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য উন্নয়নের রাজনীতি করে। উড়ে এসে জুড়ে বসে যারা ভোট নেয় তাদের ভোট দিবেন না। কারণ তারা নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকেন। আজ শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলা হল রুমে ঢেউটিন, নগদ অর্থ, কম্বল বিতরণ ও বিজ্ঞান মেলাসহ কয়েকটি প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এছাড়া তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৯ জন মেধাবী শিক্ষার্থী ও কয়েকটি প্রতিষ্ঠানকে স্বাস্থ্যমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ৪ লাখ ২৫ হাজার টাকা চেক ও ৫ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৯৫ জন হতদরিদ্রদের মধ্যে ১০৫ ব্যান্ডেল ঢেউটিন এবং তিন হাজার ৬০০ কম্বল বিতরণ করেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, দেশে ৩০ কোটি মানুষের জন্য করোনার ভ্যাকসিন আনা হয়েছে। এর মধ্যে ১৩ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যা বিশ্বের অন্য কোন দেশ পারেনি। দেশের মানুষকে করোনা মুক্ত ও সুস্বাস্থ্য ধরে রাখতে প্রধানমন্ত্রী এ উদ্দ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সব মানুষকে সচেতন থাকতে হবে। ওমিক্রন নামে আরেকটি নতুন ভাইরাস দেশে আক্রমণ করেছে। এর সংক্রমণ করোনার চেয়ে তিন গুণ বেশি। এই ভাইরাস থেকে বাঁচতে হলে সবাইকে সতর্ক ও মাস্ক পড়তে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাই যারা ভ্যাকসিন নেননি তারা ভ্যাকসিন নেবেন। আর করোনায় আক্রান্ত হলেই হাসপাতালে পরীক্ষা করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।
তিনি বিজ্ঞান মেলা নিয়ে বলেন, বিজ্ঞানের কারণে পৃথিবী আজ অনেক উন্নত হয়েছে। বিজ্ঞান না থাকলে আমরা আজ কৃষিতে এত উন্নয়ন করতে পারতাম না। বিজ্ঞানের ফলে আমাদের দেশে কৃষি বিপ্লব ঘটেছে। আজ আমরা কৃষিতে স্বয়ং সম্পূর্ণ হয়েছি। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, বিজ্ঞান শিক্ষার দিকে বেশি মনোযোগ দিতে হবে।
শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে জাহেদ মালেক বলেন, বিজ্ঞান শিক্ষার দিকে বেশি মনোযোগ দিতে হবে। তাহলেই দেশ আরও সামনে এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান হাফিজ ও সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোসহ সরকারি কর্মকর্তারা।

সরকারের (অন্তর্বর্তীকালীন) পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করিনি। এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষও এ বিষয় নিয়ে আমাদের সঙ্গে একটি শব্দ উচ্চারণ করেনি। এটাই হচ্ছে আমাদের ওপেনিয়ন...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক গোপালপুর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ...
৮ ঘণ্টা আগে
নদীর প্রবাহ দুই ভাগ হয়ে গেছে। অল্প কিছু পানি প্রবাহিত হচ্ছে বাঁ তীর দিয়ে আর এরচেয়ে একটু বেশি পানির প্রবাহ ডান তীরে। মাঝের অংশের পুরোটিই ধু ধু বালুচর। এভাবেই মরুভূমিতে পরিণত হয়েছে রাজশাহীর পদ্মা নদী। নদীর বেশির ভাগ অংশেই হাঁটুপানিও মিলছে না।
৮ ঘণ্টা আগে
পদবঞ্চিতদের বাধায় পণ্ড হলো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে নতুন করে স্থান পাওয়া পটিয়ার একাংশের নেতা-কর্মীদের আনন্দ মিছিল। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এ
৮ ঘণ্টা আগে