
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বার্থা গ্রামে আলোচিত রিকশাচালক মো. জুসন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেপ্তার হওয়া মূল আসামি মো. জুলহাস হোসেন (২৪)। ভাড়া নিয়ে বিতর্কের জেরে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে হত্যাকাণ্ডের মূল আসামি জুলহাস হোসেনকে ঢাকার একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুনরায় পুরো ঘটনাপ্রবাহ যাচাই করে পুলিশ। ঘটনাস্থল ঘুরে দেখানোর সময় জুলহাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া বক্তব্য পুনরায় বর্ণনা করেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল রাতে বিকাশে টাকা ক্যাশ-ইনের কথা বলে জুসনের রিকশা ভাড়া নেন জুলহাস। শহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির একপর্যায়ে ভাড়া নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। জুসন ৮০০ টাকা ভাড়া দাবি করলে জুলহাস দিতে চান মাত্র ২০০ টাকা। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে জুসন তাঁকে রিকশা থেকে নামিয়ে দেন।
এই ক্ষোভ থেকে জুলহাস তখন বেশি ভাড়া দেওয়ার প্রলোভন দেখিয়ে আবারও জুসনের রিকশায় ওঠেন। পরিকল্পনা অনুযায়ী তাঁকে বার্থা গ্রামের নির্জন এলাকায় নিয়ে গিয়ে ইট দিয়ে মাথায় একাধিক আঘাত করে হত্যা করেন। হত্যার পর মরদেহ রাস্তার পাশের ঝোপে লুকিয়ে রেখে পালিয়ে যান।
পরদিন ৭ এপ্রিল দুপুরে স্থানীয় বাসিন্দারা ঝোপের নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
ঘটনার তদন্তে নেমে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ সকালে ঢাকার একটি এলাকা থেকে জুলহাসকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর ঘটনাস্থলে নিয়ে গেলে তিনি হত্যার পুরো ঘটনাপ্রবাহ বর্ণনা করেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এমন নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
৫ ঘণ্টা আগে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ ঝালমুড়ি বিক্রেতা এক নারীর বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে হত্যার সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ওই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে ২০ দিনের ব্যবধানে বহির্নোঙরে নোঙর করা তিনটি বিদেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। নাবিকদের জিম্মি করে জলদস্যুরা লুট করেছে কোটি টাকার মালামাল। এতে আতঙ্কে রয়েছেন জাহাজমালিক, শিপিং এজেন্ট ও নাবিকেরা। অভিযোগ রয়েছে, নির্বিঘ্নে ঘটছে এসব লুটপাটের ঘটনা।
৫ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা চার দিনের ভারী বৃষ্টিপাতে মৎস্য ও কৃষি খাতের অন্তত ১৪০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু মৎস্য খাতেই প্রায় ১২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষিতে ক্ষতি হয়েছে ১৪ কোটি ৫০ লাখ টাকার। মৎস্য খাতে মোট ক্ষতির প্রায় ৭০ শতাংশই হয়েছে চিংড়িচাষিদের।
৫ ঘণ্টা আগে