
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২২ জনে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন রয়েছে।
আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জেলায় ১ হাজার ৪২২ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩১৯টি নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় ৪৭ জনের শরীরে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৯ রোগীর মধ্যে একজন মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল এবং আটজন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
চলতি বছরে জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ২৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২২ জন।
হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা নিয়েছে ৫৭৩ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, হামের সংক্রমণ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে চিকিৎসাসেবা, রোগী শনাক্তকরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ময়মনসিংহে সম্পত্তি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার পর ভরণপোষণ না দেওয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধা রহিমা খাতুন (৮০)।
১৭ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়ায় নিজের গাছের ডালপালা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আবুল হাশেম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের শাহ মো. আরদি (আরদি শাহ) নামে এক আইটি ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। শাহ মো. আরদির চাচা ও চুনারুঘাট...
২৬ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দের দাবি করেছে ৩৪ বিজিবি। বিজিবির ভাষ্য, থার্মাল ইমেজারে চোরাকারবারীদের চলাচল শনাক্তের পর তুমব্রু খালের পানিতে থাকা তিনটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে