
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানহানিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম পলাশ চৌধুরী (৪৮)। নগরের মালোপাড়া এলাকার বাসিন্দা তিনি।
র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল আজ শুক্রবার ভোরে রাজশাহী নগরের রাণীবাজারের ভাড়া বাসা থেকে পলাশ চৌধুরীকে গ্রেপ্তার করে। তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে পলাশকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিকেলে র্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মামলার বাদীর নাম নুর মোহম্মদ। তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। তিনি ১ জুলাই বিকেলে ফেসবুকে দেখতে পান, কয়েকটি ফেসবুক প্রোফাইল, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীর নামে মিথ্যা, অশ্লীল এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে। এ ঘটনায় নুর মোহম্মদ ২ জুলাই রাজধানীর গুলশান থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন।
এজাহারে উল্লেখ করা হয়, এসব পোস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়। পাশাপাশি তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানির শিকার এবং ব্ল্যাকমেলের মুখে পড়েন।
ওই মামলার পর চারজনকে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্তের ধারাবাহিকতায় পলাশ চৌধুরীকেও গ্রেপ্তার করা হলো।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তফা মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির মাঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। ১ অক্টোবর আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নিতে নিকলী থানাকে নির্দেশ দেন।
৮ মিনিট আগে
রাজধানীর মিটফোর্ডে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথরের আঘাতে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন...
১০ মিনিট আগে