
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঐতিহ্যবাহী বলধারা বাজারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার সরকারি ছুটির দিনে উপজেলার বেরুন্ডি গ্রামের আব্দুল জলিল সরকারি জায়গায় থাকা একটি পরিত্যক্ত টয়লেট ভেঙে নিজের দোকানের সঙ্গে সংযুক্ত করে নতুন ঘর নির্মাণ শুরু করেন। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইর উপজেলার বলধারা একটি ঐতিহ্যবাহী বাজার। বাজারটির প্রায় ১২ বিঘা জমি রয়েছে। অভিযোগ রয়েছে, বাজারের সরকারি জমির একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছেন।
অভিযোগ অনুযায়ী, বাজারে আগে থেকেই একটি কুড়া-ভুসির দোকান রয়েছে আব্দুল জলিলের। শুক্রবার তিনি বাজারের সরকারি জায়গায় অবস্থিত পরিত্যক্ত টয়লেটটি ভেঙে ফেলে সেখানে নতুন একটি ঘর নির্মাণ শুরু করেন।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল বলেন, ‘দিনদুপুরে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।’
এলাকার আরও কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা বলেন, সরকারি জমি ব্যক্তিগতভাবে দখল করে স্থাপনা নির্মাণের প্রবণতা বাড়তে থাকলে ভবিষ্যতে বাজারের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা বিঘ্নিত হবে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে আব্দুল জলিলের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বলধারা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা কুদ্দুস রহমান বলেন, ‘সরকারি জায়গা দখলের বিষয়টি জানতে পেরেছি। আব্দুল জলিলকে দুই দিনের মধ্যে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি জায়গাটি ছেড়ে না দিলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সরকারি জায়গা দখলের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নওগাঁর বদলগাছীতে কৃষকের প্রায় ১২ বিঘা জমির পটোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০-১২ জন কৃষকের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
ঢাকার আশপাশে নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে দ্রুত ইজারা দেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি। সংগঠনটি বলছে, ভোলার ইলিশার মেঘনা-১,২, ৩ ও ৪ বালুমহাল বন্ধ হয়ে যাওয়ায় পদ্মা, মেঘনা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র নদীকেন্দ্রিক সহস্রাধিক বাল্কহেডের চলাচল বন্ধ হয়ে গেছে...
২৭ মিনিট আগে
কক্সবাজার শহরে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ২টার দিকে শহরের বৈদ্যঘোনা এলাকার জাদিপাহাড়ে এ ঘটনা ঘটেছে। নিহত সাইফুল ইসলাম শহরের পশ্চিম পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।
৩০ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার গুরুত্বপূর্ণ বামন্দী-কাজীপুর সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
৩৯ মিনিট আগে