Ajker Patrika

মাদক সরবরাহ করতে এসে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৫৫
মাদক সরবরাহ করতে এসে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
ইয়াবাসহ আটক জাহানারা খাতুন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে মাদক সরবরাহ করতে এসে দুই হাজার পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৪১) নামের এক নারী স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হয়েছেন। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জমদুয়ারা গ্রামের খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক জাহানারা খাতুন পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের সলেমানের স্ত্রী। বর্তমানে তিনি সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় বসবাস করছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাহানারা খাতুন দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। আজ ইন্না মিয়ার বাড়ির সামনে তাঁকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা আটক করেন। পরে তাঁকে আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিয়ে গিয়ে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহানারার ব্যাগে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে। জাহানারা জানান, গত প্রায় এক মাসে কয়েক দফায় তিনি ইন্না মিয়াকে ইয়াবা সরবরাহ করেছেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ওই নারীকে থানায় নিয়ে আসে। তাঁর কাছ থেকে উদ্ধার ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদক কারবারে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত