
মানিকগঞ্জের সিংগাইরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম (৫০) নামে এক বড় ভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁরই ছোট ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌরসভার গোলড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অভিযুক্ত ছোট ভাই খন্দকার ওয়াহিদ (৪০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই নজরুল ইসলাম ও ছোট ভাই খন্দকার ওয়াহিদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে দুই পক্ষের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমির সমাধানের লক্ষ্যে স্থানীয় মুরব্বিরা সালিসে বসেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওয়াহিদ ও তাঁর পরিবারের সদস্যরা নজরুল ইসলাম ও তাঁর ছেলে অভিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। একপর্যায়ে নজরুল ইসলাম ও অভির (২৮) মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নজরুল ইসলামের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে নেওয়ার পথে নজরুল ইসলামের মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

প্রাথমিকভাবে দ্রুতগতির কোনো যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করেছিল পুলিশ। তবে নিহতের পরিবার ও স্বজনেরা শুরু থেকেই ঘটনাটিকে দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন।
১৫ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মনিরামপুর-রাজারহাট সড়কের বেগারিতলা বাজার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়...
১৯ মিনিট আগে
নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যাত্রীবাহী একটি বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুরে ঝালমুড়ি কেনাবেচাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা মো. আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪৩ মিনিট আগে