
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কাঁঠালের জন্য ভাবি শোভা বেগমকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর রাকিব (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (২২ জুন) দুপুরে তাঁকে মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির করা হলে বিচারক রাহুল দে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই পরিদর্শক সুখেন্দু বসু বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় রাকিবের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডটি ঘটে গত শুক্রবার সকালে উপজেলার নালী ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায়। নিহত শোভা বেগম ওই এলাকার সালাম মিয়ার স্ত্রী। তাঁদের বাড়ির পাশে দুটি কাঁঠালগাছ ছিল। কয়েক মাস আগে দেবর রাকিব তাঁর অংশের গাছটি কেটে ফেলেন।
শুক্রবার সকালে শোভা অপর গাছ থেকে কাঁঠাল নিয়েছিলেন। এ সময় রাকিব এসে ওই গাছ নিজের মালিকানা দাবি করেন। একপর্যায়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। পরে রাকিব ঘরে গিয়ে ধারালো ছুরি এনে শোভাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরই রাকিব পালিয়ে যান।

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
৩ মিনিট আগে
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ সায়েদাবাদ বাস টার্মিনাল ও টিকাটুলি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১টি অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে।
৯ মিনিট আগে
মালয়েশিয়া মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২০ কেজি ওষুধ আটক করেছেন এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা।
১২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণভোট-বিষয়ক সেমিনারে ব্যারিস্টার ফুয়াদ ও আইনজীবী শিশির মনিরকে অতিথি করায় ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হয়।
৩০ মিনিট আগে