ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। ঈদ সামনে রেখে শালিখার কামারপল্লিতে বেড়েছে কাজের চাপ। কামারদের যেন দম ফেলার সময় নেই। এ বছর কোরবানির পশু কাটার সরঞ্জাম তৈরির চাপ একটু বেশি রয়েছে। একই সঙ্গে পাট কাটার কাস্তে তৈরির চাপও রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বুনাগাতী, আড়পাড়া, গঙ্গারামপুরসহ বিভিন্ন স্থানের কামারশালায় গিয়ে এমন চিত্রই দেখা গেছে। কামারেরা বড় ছুরি, ছোট কাটারি, বঁটি, দা, চাপাতিসহ মাংস কাটার নানা ধরনের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ আগুন ধরাচ্ছেন, কেউ আবার বড় হামান দিয়ে সজোরে জ্বলন্ত লোহার অগ্নিপিণ্ডে আঘাত করছেন। দূরদূরান্ত থেকে লোকজন দা, বঁটি, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জামে শাণ দিতে ভিড় জমাচ্ছেন কামারপল্লিতে। সেখানে কেজিপ্রতি দা ৫০০ টাকা, বটি ৬০০ টাকা, চাপাতি ৭০০ টাকায় তৈরি করা হচ্ছে। পোড়াতে খরচ হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা।
উপজেলা সদর আড়পাড়া বাজারের কামার প্রদীপ বিশ্বাস বলেন, গত কয়েক বছরের চেয়ে এ বছর কোরবানির পশু কাটার সরঞ্জাম তৈরির চাপটা একটু বেশি। পাশাপাশি পাট কাটার কাস্তে তৈরির চাপও রয়েছে।
কোরবানির পশু কাটার সরঞ্জাম তৈরি করতে আসা কয়েকজন বলেন, গত বছরের তুলনায় এ বছর প্রতিটি সরঞ্জাম তৈরি ও পোড়াতে দাম একটু বেশি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী বলেন, এ বছর কোরবানির জন্য গরু ১ হাজার ৯৩৯টি ও ছাগল ৩ হাজার ৩৫৮টি প্রস্তুত রাখা হয়েছে, যা যথেষ্ট বলে মনে হচ্ছে।
প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, মানুষ যাতে সুস্থ ও সবল পশু কোরবানি দিতে পারে, সে জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে একটি মেডিকেল টিম উপজেলার বিভিন্ন হাটবাজারে গিয়ে গরু-ছাগলের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক ওষুধ বিতরণ করছে।

সংস্কারের ৫ দফা দাবি দীর্ঘদিনেও পূরণ না হওয়ায় বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের বাণিজ্য ভবন মাঠে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী। আজ শনিবার বিকেলে তাঁরা এক বছর আগের দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতীকী এ প্রতিবাদ জানান। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা সংস্কার কাজ শুরু...
১১ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল শুক্রবার ম্যারাথনের আয়োজন করে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশন। এতে তিন শতাধিক দৌড়বিদের সঙ্গে অংশ নেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মো. নুরুল হক। আয়োজন শেষে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন...
১৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবাসহ মো. রাসেল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২৭ মিনিট আগে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, এই নগরকে সুন্দর রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো। এটি বাস্তবায়নে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
৩৬ মিনিট আগে