
মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে খুলনার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
মৃত ছাত্রের নাম ইয়ামিন শেখ (১২)। সে মধুখালী উপজেলার গাজনা এলাকার রাজ্জাক শেখের ছেলে। মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামের মামা মুনসুর ফকিরের বাড়িতে লেখাপড়া করত সে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদহ গ্রামের মোল্লার ঘাট এলাকায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।
স্থানীয়রা জানান, গতকাল দুপুর থেকে পরিবার ও স্থানীয়রা নদীতে জাল টেনে ইয়ামিনকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু না পেয়ে আজ দুপুর ১২টায় খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধান চালায়। পরে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানান, বাবা স্কুলে পড়াতে চাইলেও মা চেয়েছিলেন ছেলে মাদ্রাসায় পড়বে। তাই মামাবাড়িতে রেখে মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি করা হয় ইয়ামিনকে। ভর্তির এক দিন পর মধুমতি নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে।
নিখোঁজ ইয়ামিন শেখের মামা মুনসুর ফকির বলেন, বুধবার ভাগনে ইয়ামিনকে বাবুখালী আদর্শ দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নামে ইয়ামিন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।
এ বিষয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মোস্তাইন আলী বলেন, খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি টিম আধা ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়ে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করে।

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
২৪ মিনিট আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
১ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
১ ঘণ্টা আগে
সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ খেলার মাঠে এবারও মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরই মধ্যে মাঠে স্টল ও অবকাঠামো নির্মাণের কাজ করছেন উদ্যোক্তারা। শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ করে এই মেলার আয়োজন নিয়ে সমালোচনা করছেন স্থানীয় বাসিন্দা...
২ ঘণ্টা আগে