
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখায় পড়ে থাকা শিশুর মরদেহের পরিচয় মিলেছে। তার নাম মো. শাকিল (১৪)। সে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আবুল বাসার ওরফে মালু মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শাকিল গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। সে মানসিকভাবে অসুস্থ ছিল বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ হওয়ার এক দিন পর গতকাল শনিবার সন্ধ্যায় আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় শাকিলের মরদেহ দেখতে পায় বিজিবি।
মরদেহ উদ্ধারের বিষয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে আখাউড়া থানা-পুলিশ শাকিলের মরদেহ বুঝে নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে।
এদিকে শাকিল কীভাবে সীমান্তের শূন্যরেখায় পৌঁছাল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক শেষে মরদেহ বুঝে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে মায়ের কর্মস্থল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা শেষে তাকে শেষ বিদায়.....
৬ মিনিট আগে
জয়পুরহাটে অবৈধভাবে অন্য জেলায় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে উদ্ধার করা এসব সার সরকারি নির্ধারিত মূল্যে তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়। গতকাল শনিবার রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার...
১৩ মিনিট আগে
নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সাত বছরের শিশুকন্যা গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাশেদুজ্জামান নওগাঁর....
৩০ মিনিট আগে
হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ভেলাবাইচ। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বংখুরী, ঝিটকা, গোবিন্দপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার কলাগাছের তৈরি ভেলা অংশ নেয়।
৩৬ মিনিট আগে