মাগুরার মহম্মদপুরের বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। দাখিল পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলে মহম্মদপুর উপজেলায় শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া একমাত্র প্রতিষ্ঠান বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির দাখিল পরীক্ষায় অংশ নেওয়া আট শিক্ষার্থীর কেউ উত্তীর্ণ হতে পারেনি। ফলে মাদ্রাসাটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, চলতি বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠানটির ১৪ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮ জন টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে তাদেরকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া আট শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। এতে প্রতিষ্ঠানটির ফলাফল নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ বলেন, দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আমাকে শোকজ করেছে।
এ বিষয়ে মাগুরা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সহীলুদ্দীন জানান, মহম্মদপুর উপজেলার বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ কারণে মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর প্রতিষ্ঠানটিতে তদন্ত করা হবে। তদন্তের পর মাদ্রাসাটির শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
৫ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।
৫ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
৬ ঘণ্টা আগে