
মাগুরা সদর উপজেলার চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফিরোজ বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ফিরোজ বিশ্বাস সদর উপজেলার চাঁদপুর গ্রামের ইসারত বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে একদল চোর রাস্তার পাশে স্থাপিত পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে আসে। এ সময় বিদ্যুতের খুঁটির নিচে একজনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর পাশেই ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পড়ে ছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা আজমল বিশ্বাস বলেন, বিদ্যুতের খুঁটির নিচে ফিরোজের মরদেহ পড়ে ছিল। পাশে ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রপাতিও পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মাগুরা সদর থানার এসআই আতাউল গনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফিরোজ বিশ্বাসের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে।

নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় শাহজাহান ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুরুজ ভূঁইয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
১১ মিনিট আগে
নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় শাহজাহান ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুরুজ ভূঁইয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
৩২ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলা উপজেলায় গত এক সপ্তাহে লোকালয় থেকে বিভিন্ন প্রজাতির পাঁচটি সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় উদ্ধার করা এসব সাপ সুন্দরবনের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।
১ ঘণ্টা আগে
যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে নিখোঁজ গৃহবধূ ফাতেমা আক্তার বর্ণা (২৮) উদ্ধার হয়নি এখনো। গতকাল শুক্রবার দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও রবিউল ইসলামের স্ত্রী...
১ ঘণ্টা আগে