
দেশে নিরপেক্ষ আইনের শাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু বিচারব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশের প্রচলিত আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে। বিচার বিভাগের ওপর দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এ দেশে কোনো আইনের শাসন ছিল না।’
আজ রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইনমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে ৪৫ লক্ষাধিক মামলা অমীমাংসিত রয়েছে। এসব মামলার সুষ্ঠু ও দ্রুত সমাধান করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। একটি নিরপেক্ষ বিচারব্যবস্থা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ আইনজীবীদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, একজন ভালো আইনজীবী দেশের সম্পদ। তাই আইনজীবীদের পেশাগত মান ও দক্ষতা বাড়াতে সারা দেশের ৮০ হাজার আইনজীবীকে উন্নত প্রশিক্ষণের আওতায় আনা হবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার বহুল আলোচিত তনু হত্যার বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে অনেক পুলিশ সদস্য ও আমলা চাকরি হারিয়েছেন দাবি করে মন্ত্রী বলেন, ‘দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বিচারব্যবস্থা তার প্রাণ ফিরে পেয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি।’
মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ ও জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর ও অ্যাডভোকেট আহমেদ হোসেন।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৪ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৫ ঘণ্টা আগে