মাগুরার শ্রীপুরে নাশকতা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে বিএনপির সাত নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার কুপুড়িয়া গ্রামের সুকদের কুমার সরকার (৪০), বরিশাট গ্রামের নজরুল ইসলাম (৪৫), ছাবিনগর গ্রামের রবিউল ইসলাম (৫০), চাকদাহ গ্রামের আব্দুল ওহাব (৩৫), দ্বারিয়াপুর গ্রামের মোস্তাফিজুর রহমান রিপন (৩০), বরইচারা গ্রামের আব্দুল মান্নান (৪০) ও শ্রীকোল গ্রামের হোসেন মোল্লা (৪২)।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. পিয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে গ্রেপ্তারদের বিরুদ্ধে। শ্রীপুর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা।
২৪ মিনিট আগে
চট্টগ্রামে গ্রেপ্তারের এক দিনের মাথায় কারাগারে নুরুল আলম (৪২) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২৬ মিনিট আগে
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১ ঘণ্টা আগে
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে