
মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে আরিয়ান (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার নয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই এলাকার আরমান খাঁর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চরমুগরিয়া থেকে একটি ইটভাঙা মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে নয়াচর এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় মেশিনটি শিশুটিকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় আরিয়ানকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে আরও তিনজন পালিয়ে যান।
৭ মিনিট আগে
সুমা আক্তারের সঙ্গে সাইফুল হাওলাদারের প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাইফুল স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। চলতি বছরের ৯ জুলাই তাদের বিবাহবিচ্ছেদ হয়।
৩৮ মিনিট আগে
রাজধানীর নয়াপল্টনে ফ্রিজ ও এসি মেরামতের দোকানে এসির কম্প্রেসার বিস্ফোরণে জীবন বর্মণ (২৬) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে