
মাদারীপুর জেলার শিবচরে গরু চুরির চেষ্টার অভিযোগে শাহীন সরকার (৫৫) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আজ বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে উপজেলার মাদবরের চর ইউনিয়নের সিংহকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
গণধোলাইয়ের শিকার শাহীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তাঁর বাড়ি শিবচরের চরজানাজাত ইউনিয়নের কনাই সরকারের কান্দি গ্রামে।
পদ্মার চর এলাকার মাদবরের চর, চরজানাজাত ইউনিয়নে প্রতিবছর কোরবানির ইদের আগে গরু চুরির ঘটনা বেড়ে যায়। জানা গেছে, আজ ভোররাতে শাহীনসহ কয়েক ব্যক্তি একটি নৌকায় করে ওই এলাকার বজলু মাদবরের বাড়িতে গরু চুরি করতে আসেন। তারা ওই বাড়ির বসতঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে গোয়ালঘরে ঢোকেন। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ জড়ো হয়ে যায়। এ সময় চোর চক্র পালানোর চেষ্টা করে। তখন শাহীনকে ধরে ফেলে গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে শাহীনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় দাপটের সঙ্গে চলতেন শাহীন। চরাচঞ্চলের গ্রাম থেকে প্রতি বছর বহু গরু চুরি হতো। শাহীনের নেতৃত্বেই দুর্গম চরে কৃষকের গরু চুরি করে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করত চোর চক্র। তবে প্রভাব থাকায় শাহীনের ওপর সন্দেহ হলেও গ্রামবাসী ছিল নিরুপায়। তিনি চরজানাজাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলু সরকার পরিবারের সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একসময় ইলিশসহ নানা প্রজাতির মাছের নিরাপদ আবাস হিসেবে পরিচিত ছিল বরগুনার বলেশ্বর, পায়রা ও বিষখালী নদী। কিন্তু এখন নিয়ন্ত্রণহীন প্লাস্টিকদূষণের ভয়াবহ থাবায় বিপর্যস্ত তিন নদ-নদী। জেলা শহর থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলো থেকে প্রতিদিন পলিথিন, থার্মোকল, কর্কশিটসহ বিভিন্ন প্লাস্টিক...
৩ ঘণ্টা আগে
রাজশাহীর দুর্গাপুরে করলাচাষিরা এবার চরম লোকসানের মুখে পড়েছেন। তাঁরা বলছেন, মাঠভরা করলা, কিন্তু বাজারে ন্যায্য দাম মিলছে না। হতাশ কৃষকেরা ফলন্ত গাছ কেটে ফেলছেন, আবার কেউ বিক্রি না হওয়া করলা হাট-বাজার ও রাস্তার পাশে ফেলে দিয়ে বাড়ি ফিরছেন।
৪ ঘণ্টা আগে
টানা বর্ষণের জেরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাঁধের সড়কের বেশ কয়েকটি স্থানে ধস দেখা দিয়েছে। এতে অন্তত ৩০ হাজার বাসিন্দা নতুন করে পানিবন্দী হওয়ার ঝুঁকির মুখে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদী দুই দফায় প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দে পুনঃখনন করা হয়েছিল। কিন্তু বর্ষা মৌসুম শুরু হলেও নদীর অধিকাংশ অংশে পানি নেই, কোথাও কোথাও এমন ঘন কচুরিপানা জন্মেছে যে পানির অস্তিত্বই চোখে পড়ে না।
৪ ঘণ্টা আগে