
মাদারীপুরে জেলা বিএনপি নেতার বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল শুক্রবার রাতে মাদারীপুর শহরের পুরানবাজারের শান্তিনগর এলাকায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাড়িতে এ হামলা হয়েছে।
পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে মুখোশধারী একদল দুর্বৃত্ত সোহরাব হাওলাদারের বাড়িতে হঠাৎ হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও বিভিন্ন আসবাব ভাঙচুর করে। বাড়ির লোকজন ভেতরের দরজা বন্ধ করে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। স্থানীয়রা শব্দ শুনে এগিয়ে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোহরাব হাওলাদার বলেন, গতকাল সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির পুনর্গঠিত কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে তিনি উপদেষ্টা ছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষুব্ধ একটি পক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চারজন পুরুষ ও দুজন নারীসহ মোট ছয়জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
২৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে ৫০টি ইয়াবা বড়িসহ আটক করেছে রায়পুরা থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার পৌর তুলাতলী মোড় এলাকায় সিএনজি থেকে তাঁকে আটক করা হয়...
১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবদলের এক কর্মী নিহত ও দুই পথচারী আহতের ঘটনায় এক অস্ত্রধারীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলির ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজাবাড়িতে মহিউদ্দিন চেয়ারম্যানের বাড়ির সামনের অংশ থেকে বিন্না বাজার হয়ে জিলবাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের ধস নেমেছে। দীর্ঘদিনের খালভাঙনে সড়কের উল্লেখযোগ্য অংশ আগেই বিলীন হয়ে যায়। সাম্প্রতিক টানা বৃষ্টিতে অবশিষ্ট অংশেও গভীর গর্তের সৃষ্টি হয়েছে, যা এখন
১ ঘণ্টা আগে