
সংখ্যালঘু নির্যাতনের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাতের বেলা সংখ্যালঘুদের ওপর কালনাগিনী হয়ে ছোবল মারে, আর দিনের বেলা ওঝা হয়ে বিষ নামানোর নাটক করে।’
আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এ কথা বলেন।
খেলাফত মজলিশের মহাসচিব আরও বলেন, ‘সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা। এ পূজায় তাদের সহযোগিতা করতে হবে। কোনো সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। আগস্টের বিপ্লবকে ধরে রাখতে সমমনা সকল দলকে ঐকমত্যের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে।’
মাওলানা মামুনুল হক বলেন, ‘আগস্টের বিপ্লব হলো মুক্তির বিপ্লব, এটা স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব। এই বিপ্লবকে ধরে রেখে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে হবে।’
বাংলাদেশ খেলাফত মজলিশ মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীন আহমাদ চৌধুরীর সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন চন্ডিবর্দীর পীর মাওলানা আলী আহমদ চৌধুরী, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মুফতি শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালী প্রমুখ।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক মাসের ব্যবধানে বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেড়ে যাওয়ার অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতির এক মিটার রিডারকে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার চাড়োল ইউনিয়নের কালিতলা মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
ভুক্তভোগী মো. খাইরুল ইসলাম বলেন, ‘এটি আমাদের বহু বছরের চলাচলের রাস্তা। এই পথ দিয়ে প্রায় ২০০ মানুষ নিয়মিত চলাচল করেন। হঠাৎ রাস্তার মাঝখানে ইটের দেয়াল ও টিনের বেড়া দেওয়া হয়েছে। এখন নারী, শিশু ও স্কুলশিক্ষার্থীদেরও দেয়াল-বেড়া টপকে চলাচল করতে হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
৭ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতর গ্রাহকের চার লাখ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে...
১২ মিনিট আগে
কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবারও খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট...
১ ঘণ্টা আগে