Ajker Patrika

রাজৈরে মোবাইল চুরি, অভিযুক্তকে ধাওয়া করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৫: ৫১
রাজৈরে মোবাইল চুরি, অভিযুক্তকে ধাওয়া করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে মোবাইল ফোন চুরির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ধাওয়া করতে গিয়ে অসুস্থ হয়ে মেরজন শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার টেকেরহাট বাজারে এ ঘটনা ঘটে। পরে চুরির অভিযুক্ত হাসিবুল খাঁকে (৩০) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন।

নিহত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার মিলন শেখের ছেলে। আটক হাসিবুল খাঁ একই উপজেলার বদরপাশা ইউনিয়নের দ্বারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় মেরজন শেখের বাড়িতে মাদ্রাসার জন্য সাহায্য চাইতে যান হাসিবুল খাঁ। এ সময় সুযোগ বুঝে ঘর থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

আজ শনিবার সকালে টেকেরহাট বাজারে মেরজন শেখ হাসিবুলকে দেখতে পেয়ে তাঁর পিছু ধাওয়া করেন। কিছু দূর দৌড়ানোর পর অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় লোকজন হাসিবুল খাঁকে আটক করে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের বাড়ি পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত