
মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের পাশে মরদেহটি পাওয়া যায়।
জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার-সংলগ্ন এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের পাশে এক যুবকের মরদেহ দেখতে পায় পথচারীরা। খবর পেয়ে দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মাইনুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।’

ছয় মাস পর আবারও কিশোরগঞ্জে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের লোহার সিন্দুক এবং অস্থায়ী ট্রাঙ্কের দানবাক্স খোলা হয়েছে। এ দানবাক্সগুলো খুলে ৪৩ বস্তা দেশি-বিদেশি মুদ্রাসহ স্বর্ণ ও রুপার অলংকার পাওয়া গেছে। দিনভর গণনা শেষে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে।
৮ মিনিট আগে
নিহত ফারাহ ফেরদৌসের ছোট বোন নজুলা ফেরদৌস বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। মামলার তদন্ত চলছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। তবে প্রাথমিক প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন বা অস্বাভাবিক মৃত্যুর আলামত পাওয়া যায়নি।
১৯ মিনিট আগে
আফরোজার ভাষ্য, তাঁর (অন্তর) হাতে প্যান্ট ছিল। বিষয়টি আমার কাছে অস্বাভাবিক মনে হয়। আমি ভাবলাম, হয়তো শাহিনুর বাসায় নেই। কলের মিস্ত্রি পরিচয়ে এসে মেয়েদের সঙ্গে খারাপ কিছু করেছে। তখনই আমার সন্দেহ হয়। এর কিছুক্ষণ আগে ওই ঘরের ভেতর থেকে ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শুনে জানালার পাশে দৌড়ে গিয়েছিলেন...
২৫ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় ইকবাল হোসেন (৪০) নামের এক রিকশাচালক মারা গেছেন। আজ শনিবার (২৭ জুন) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বেলা সাড়ে ৩টার দিকে একটি দ্রুতগতির বাস ইকবাল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এরপর রাস্তার পাশে আহত অবস্থায়...
২৯ মিনিট আগে