
মাদারীপুর সদর উপজেলার একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের ইতালিপ্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক সালাউদ্দিন গাজী একই উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের মাফেজ গাজীর ছেলে। তিনি রাজ্জাক মোল্লার খালাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রাজ্জাক মোল্লার বাড়ির পেছনের একটি কক্ষে হঠাৎ হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে দুজন আহত হন। বিস্ফোরণে টিনশেড ঘরের বেড়া উড়ে যায়। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন গাজীকে আটক করে। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, রাজ্জাক মোল্লার বাড়িতে বসে হাতবোমা তৈরির সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। আহতরা গ্রেপ্তারের ভয়ে সরকারি হাসপাতালে ভর্তি হননি। তাঁদের খোঁজ করা হচ্ছে।

কুমিল্লার দাউদকান্দিতে সড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর এলাকায় শিবপুর-চর গোয়ালি আঞ্চলিক সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়...
১৮ মিনিট আগে
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ বাঁধা অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। আঙুলের ছাপের মাধ্যমে তাঁর নাম ইসমাইল হোসেন বলে জানা গেছে। তাঁর বাড়ি জামালপুর সদরে এবং তিনি পেশায় সিএনজিচালক ছিলেন।
১৮ মিনিট আগে
ভোলার মেঘনা নদীতে জেলে মিরাজ মাঝির জালে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার তালতলি মাছঘাটে নিলামে মাছটি বিক্রি হয়েছে ১২ হাজার ৯০০ টাকায়।
২৪ মিনিট আগে
ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
৩৭ মিনিট আগে