
তাবাসসুম ও তাহারিয়া দুই জমজ বোন। ৫ বছর বয়সী শিশু দুটি বাড়ি আলো করে রাখত নিজেদের মধ্যে খুনসুটি, খেলাধুলা আর হৈ চৈ করে। তবে আজ থেকে আর বাড়িটি তাদের কোলাহলে মুখরিত থাকবে না। বাবা-মার কোল শূন্য করে, পরিবারের সব আনন্দ সঙ্গে নিয়ে মৃত্যুর দেশে পাড়ি জমিয়েছে তারা।
আজ মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে মারা যায় তাবাসসুম ও তাহারিয়া।
তারা মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল তাবাসসুম ও তাহারিয়া। একপর্যায়ে তারা পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই বোনকে উদ্ধার করেন। পরে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমজ দুই বোনের মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের প্রতিবেশী সীমা বেগম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। দুই বোনের একসঙ্গে জন্ম হলো, আবার একসঙ্গেই মৃত্যু হলো।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই বোনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে ঐশী আক্তার (২৫) নামের এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোহেল খানকে (২৮) আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশীর মৃত্যু হয়...
৮ মিনিট আগে
২০২৪ সালের ২৬ অক্টোবর রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন মঈনউদ্দীন। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
২৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের ঝুট কাপড়ের ৩০টি গোডাউনের মালামাল পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কায়েমপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
৩৫ মিনিট আগে
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ গোলচত্বর এলাকার শাহ আলী প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। বেলা ২টার দিকে সেখানে ১৪ দলীয় জোটের একটি সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে