
নেত্রকোনার মোহনগঞ্জে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন ও কেনাবেচার দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং নৌকার সর্দারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর নৌকাঘাটে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোহনগঞ্জের দৌলতপুর এলাকার বাসিন্দা মো. সিরাজ উদ্দিন (৫৫) এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দা ও বালুবাহী নৌকার সর্দার মো. চান মিয়া (৪৫)।
জানা গেছে, দৌলতপুর নৌকাঘাটে একটি বালুবাহী নৌকার মাধ্যমে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন, ক্রয় ও বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের অভিযান পরিচালনা করেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বালু ব্যবসায়ী সিরাজ উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং নৌকার সর্দার চান মিয়াকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে ৬০০ ঘনফুট বালু জব্দ করা হয়। পরে নিলাম কমিটির মাধ্যমে বিধিমোতাবেক জব্দ করা বালুর নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়। অভিযান পরিচালনার সময় মোহনগঞ্জ থানার পুলিশের একটি দল সহায়তা করে।
এ তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, দণ্ডপ্রাপ্ত চান মিয়াকে আজ বিকালে কারাগারে পাঠানো হয়েছে।

কক্সবাজারের উখিয়ার ২ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের বিশেষ অভিযানে দুই সহোদরকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও দুটি শটগানের কার্তুজ উদ্ধারের দাবি করেছে এপিবিএন।
২ মিনিট আগে
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণ অনশন ও বিক্ষোভ হয়েছে। আন্দোলনকারীরা ১৯ অক্টোবর আমরণ গণ অনশনের ঘোষণা দিয়েছেন এবং চুক্তির স্বচ্ছতা ও শ্রমিকদের চাকরির নিশ্চয়তা চেয়েছেন।
১২ মিনিট আগে
সুন্দরবনে বনদস্যুমুক্ত করতে ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার দাকোপ থানাধীন শিপসা নদীর আরবানিয়া খাল এলাকায় সম্রাট বাহিনীর ডাক
১৮ মিনিট আগে
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে