
খুলনায় পুলিশি হয়রানি এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়কে ট্যাংকলরি রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কে ফুলতলা থেকে পথের বাজার পর্যন্ত এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সকাল ৯টায় শ্রমিকরা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন না করে খুলনা-যশোর মহাসড়কে অবস্থান নেন। এ সময় প্রায় এক কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ট্যাংকলরি শ্রমিকরা প্রথমে ফুলতলা থানার সামনে কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পরবর্তীতে খানজাহান আলী থানার পথের বাজার এলাকায় তারা মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী। বক্তৃতা করেন জ্বালানি তেল পরিবেশক সমিতির সহসভাপতি শেখ মুরাদ হোসেন, খুলনা বিভাগীয় ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা মীর মোকসেদ আলী ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম প্রমুখ।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় ডিবি ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সদস্যরা অপারেশনাল কার্যক্
৯ মিনিট আগে
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মৎস্য বোট এফবি আল আমিনসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মোংলা ফেয়ারওয়ের কাছে উদ্ধার হওয়ার পর বোটটি টেনে সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্টে নেওয়া হয়। পরে জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।
১৭ মিনিট আগে
চট্টগ্রামকে আধুনিক ও আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তরে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার আহ্বান জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। সিপিডিএলের আয়োজনে মতবিনিময় সভায় নগর উন্নয়ন, বিনিয়োগ, জীবনযাত্রার মানোন্নয়ন এবং ল্যান্ডমার্ক প্রকল্পের প্রয়োজনীয়তা উঠে আসে।
৩২ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক কারবারের নিয়ন্ত্রণ ও এলাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শাহীন ওরফে গেদু (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁর বাম হাত ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার শিল্পনগরী আল্লারদর্গা বাজারে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে