
মাদারীপুর জেলার শিবচরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে তিনটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহাসড়কের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, সকালে ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। তার পেছনে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে দুই ট্রাকচালকসহ আহত হন তিনজন। তবে নিহত হওয়ার খবর এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার পর যানবাহন চলাচল বন্ধ রয়েছে একটি লেনে।
শিবচর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, মহাসড়কের ভাঙ্গাগামী লেনে সকালে একটি ট্রাক বিকল হয়ে গেলে ট্রাকটি থামানো ছিল সড়কের পাশে। ওই ট্রাকের পেছনে এসে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় পেছনের আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে তিন ট্রাকের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় দুই ট্রাকচালক ও সহকারীসহ তিনজন আহত হয়েছেন।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, ‘আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের খবর পাওয়া যায়নি। মহাসড়কে এখনো যানবাহন চলাচল বন্ধ আছে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙ্গাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে