
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপির দুজন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেজর (অব.) রেজাউল করিম রেজা তাঁর সমর্থকদের নিয়ে একটি মিছিল বের করেন। মিছিল নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে উপজেলা পরিষদ চত্বরে এলে বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান খোকন তালুকদারের সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এ সময় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, কালকিনি থানার ওসি কে এম সোহেল রানাসহ ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রেজাউল করিম রেজা বলেন, ‘আমি প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে আমার সমর্থকদের ওপর হামলা চালান আরেক মনোনয়নপ্রত্যাশী খোকন তালুকদারের লোকজন। এতে আমার প্রায় ১৫ জন কর্মী-সমর্থক আহত হন। আমি হামলাকারীদের বিরুদ্ধে মামলা করব।’
অভিযোগের বিষয়ে আনিসুর রহমান খোকন তালুকদারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা ধরেননি।
কালকিনির ইউএনও মো. সাইফ উল আরেফীন বলেন, ‘মারামারির ঘটনা দেখতে পেয়ে আমি প্রশাসনের লোকজন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের সময় আমি এবং কালকিনি থানার ওসি আহত হয়েছি। এ ছাড়া বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনায় সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে খুলনা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে চলছে বিশেষ যৌথ অভিযান। অভিযানের গত চার দিনে ১৮৪ জন অপরাধী আটক হলেও শীর্ষ সন্ত্রাসীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
৪ ঘণ্টা আগে
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে পাকশীতে নতুন পর্যটন সম্ভাবনার দুয়ার খুলেছে। ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু, পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং অত্যাধুনিক প্রযুক্তির এই মেগা প্রকল্পের সমন্বয় পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলেছে।
৫ ঘণ্টা আগে
রাঙামাটি সদর উপজেলার বালুখালি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা মরিশ্যাবিল। এখানে সবুজ পাহাড়ের ঢালে বিশাল এলাকাজুড়ে শোভা পাচ্ছে লাল, বেগুনি আর সোনালি রঙের নানা জাতের বিদেশি আম। গ্রীষ্মের মৌসুম ঘিরে জানান দিচ্ছে সুস্বাদু ফল উৎপাদনে এক নতুন সম্ভাবনার কথা।
৫ ঘণ্টা আগে
কুমিল্লায় এইচআইভি সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসকারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসেই জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিনজনই মারা গেছেন গত মে মাসে। আর সাত মাসে নতুন ৩৭ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।
৫ ঘণ্টা আগে