
লালমনিরহাটের আদিতমারী উপজেলার হতদরিদ্র ও মেধাবী ৪৬ শিক্ষার্থীকে বিনা মূল্যে বাইসাইকেল দিয়েছে উপজেলা পরিষদ। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন প্রধান অতিথি লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন উপজেলা প্রকৌশলী এ কে এম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনেক শিক্ষার্থীর বাড়ি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেশ দূরে। তাদের মধ্যে হতদরিদ্র পরিবারের অনেক মেধাবী শিক্ষার্থী হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করে। এসব শিক্ষার্থীকে বাইসাইকেল দিতে বার্ষিক উন্নয়ন তহবিল থেকে একটি প্রকল্প নেয় উপজেলা পরিষদ। সেই বরাদ্দ থেকে ৪৬ জন শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।
প্রসঙ্গত, একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, গাছের চারা, প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান, বিভিন্ন বিদ্যালয়ে বেঞ্চ ও ফ্যান এবং কৃষকের মাঝে বীজ, সার ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩০ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে