
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্যসচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) ডাকাতি, অপহরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের মামলায় গ্রেপ্তার করেছে র্যাব-১৩ রংপুর। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে গতকাল শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মনিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার মোমছেদুল খান বুলবুল উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার মো. রকিবুল খানের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্যসচিব।
প্রেস বিজ্ঞাপ্তিতে র্যাব জানায়, চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারি রাতে চাপারহাট থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম (৩০) ও মিস্টার আলী। চাপারহাট-ভূল্লারহাটগামী পাকা রাস্তার গুরুদয়াল চৌপথি মোড়ে পৌঁছামাত্রই বুলবুল ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের পথরোধ করে জোরপূর্বক অপহরণ করে। পরে তাঁদের বুলবুলের মালিকানাধীন একটি মুরগির খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোররাত পর্যন্ত আটকে রেখে তাঁদের ওপর অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।
একপর্যায়ে আসামিরা রবিউলের সঙ্গে থাকা নগদ ৩ লক্ষ ৪ হাজার টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এ ছাড়া প্রাণনাশের হুমকি দিয়ে তাঁদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ ও নগদ) থেকে জোরপূর্বক ধাপে ধাপে সর্বমোট ৮ লক্ষ ২৪ হাজার ১০৭ টাকা স্থানান্তর করে নেয়। পরদিন ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে এবং জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে এ ঘটনায় গত ৩ এপ্রিল বুলবুলকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান অভিযুক্ত বুলবুল পলাতক ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মনিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বুলবুলকে গ্রেপ্তার করে র্যাব-১৩ এর একটি দল। পরে তাঁকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
এ দিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বেই তাঁকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা গেছে, বুলবুলের বিরুদ্ধে লালমনিরহাটের কালীগঞ্জ, হাতীবান্ধা এবং সদর থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, গুরুতর আঘাত ও মারামারিসহ অন্তত ১১টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, মোমছেদুল খান বুলবুলকে র্যাব-১৩ গ্রেপ্তার করে আমাদের নিকট হস্তান্তর করলে আমরা তাঁকে আদালতে পাঠিয়েছি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় এলাকায় অবস্থিত ‘নয়ন যোগী মানব কল্যাণকামী অনাথ আশ্রম’। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই আশ্রমটি শতাধিক অনাথ ও অসহায় শিশুর ঠিকানা। একসময় সরকারি-বেসরকারি সহায়তায় চলা আশ্রমটিতে এখন আর্থিক সংকটে ধুঁকছে। কমে গেছে অনুদান, সংকুচিত হয়েছে সরকারি বরাদ্দ।
৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়ে আগামী ৩ নভেম্বর নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১১ মিনিট আগে
বগুড়ার ধুনটে বিরোধপূর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, মসজিদ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে মামলা দুটি করা হয়। একটি মামলায় জাহিদুল ইসলাম বাদী হয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হকসহ ১৯ জনকে আসামি করেছেন। অন্য মামলায় মসজিদ পরিচাল
১৭ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় ধাঁধারচরসহ ২৩৯ দশমিক ৫৭ একর খাসজমিতে ৪৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত চেয়েছে সাননোভা এনার্জি। স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা পর্যটনের অপার সম্ভাবনাময় এই চরের জমি ইজারা না দিয়ে কৃষি, পর্যটন ও জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছেন।
২৪ মিনিট আগে