
বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য বেদ প্রকাশকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
এর আগে আজ ভোর ৫টার দিকে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে বেদ প্রকাশ নামের ওই বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি। পরে তাঁকে দহগ্রাম-আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পে হেফাজতে রাখা হয়। এ ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানায়।
বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের এক পাশে ডিএএমপি প্রধান পিলার ১ নম্বরের উপপিলার ৭ নম্বরসংলগ্ন লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা, অপর পাশে ভারতের কোচবিহার রাজ্যের কচুলিবাড়ী থানার কারেঙ্গাতলী এলাকা। আজ ভোরে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্য বেদ প্রকাশ ভারতীয় শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে ডাঙ্গাপাড়া এলাকায় প্রবেশ করেন। এ সময় ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম-আঙ্গরপোতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। বিএসএফ সদস্যের ব্যবহৃত একটি অস্ত্র (শটগান), দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করে বিজিবি।
এ ঘটনায় বিজিবি ব্যাটালিয়ন বিএসএফ ব্যাটালিয়নকে পতাকা বৈঠকের আহ্বান জানালে বেলা ২টা ৩০ মিনিটে উভয় দেশের সীমান্তের প্রধান পিলার ৮১২ নম্বর থেকে প্রায় ২৫ গজ ভারতের ভেতরে তিনবিঘা করিডর নামের স্থানে ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক করা হয়। এতে ভারতের পক্ষে অংশ নেন ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা এবং বাংলাদেশের পক্ষে ছিলেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন। বৈঠকে উভয় দেশের বিভিন্ন স্তরের অন্তত ১০ জন করে সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফের ১৭৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বস্ত করেন তিনি। এ সময় বিজিবির অধিনায়ক বাংলাদেশের কোনো নাগরিক ভারতের সীমান্তে বা ভেতরে প্রবেশ করলে গুলি না করে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করার অনুরোধ করেন। এতে বিএসএফের উপ-অধিনায়ক একমত পোষণ করেন এবং গুলি না করার আশ্বাস দেন।
এ ব্যাপারে আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার রফিকুজ্জামানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন বলেন, ‘জিজ্ঞাসাবাদে বিএসএফ সদস্য কনস্টেবল বেদ প্রকাশ বলেছেন, কুয়াশায় গরু পাচারকারীদের পিছু নিয়ে ধাওয়া করতে গিয়ে ভুল করে বাংলাদেশে ঢুকেছেন। এ ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে। বিএসএফের উপ-অধিনায়ক দুঃখ প্রকাশ করে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার অনুরোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা হবে না বলে জানান। আমরা বলেছি, সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিক গেলে গুলি না করে আটক করে আমাদের নিকট ফেরত দিতে। শীত মৌসুমে উভয় দেশের চোরাকারবারীদের রোধে টহল জোরদার করতে একমত হয়েছি। পরে অস্ত্র-গোলাবারুদসহ বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।’

কিশোরগঞ্জের ছয়টি আসনের মোট ভোটকেন্দ্রের ৬৭ শতাংশ ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার ৯১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ২৩৮টি ও ঝুঁকিপূর্ণ ৩৭৪টি ভোটকেন্দ্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৩ মিনিট আগে
‘বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। নির্বাচনের মাত্র এক দিন বাকি থাকলেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই অভিযোগের সঠিক তদন্ত হওয়া জরুরি।’
৫ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য সাবেক এমডি সাফিকুর রহমানের বাসার শিশু গৃহকর্মীকে থাকতে দেওয়া হতো বাথরুমে। দীর্ঘক্ষণ পানির সংস্পর্শে থাকায় তার পায়ের নখগুলোতে পচন ধরেছে। আজ মঙ্গলবার ওই শিশুকে নির্যাতনের মামলার আসামিদের রিমান্ড শুনানির সময় এই নির্মমতার বর্ণনা তুলে ধরেন আদালত।
৯ মিনিট আগে
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নে নারীদের ৫৪ বছর ধরে চলা ‘ভোট না দেওয়ার নিয়ম’ ভাঙতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আর এই উদ্যোগের অংশ হিসেবে নারীরা যেসব বুথে ভোট দিতে যাবেন, সেগুলোর দায়িত্বে ম্যাজিস্ট্রেট, পুলিশসহ সব কর্মকর্তা হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে।
১১ মিনিট আগে