
লালমনিরহাটের সীমান্তবর্তী পাটগ্রাম উপজেলায় দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) ও সাবরেজিস্ট্রারের পদ দুটি শূন্য রয়েছে। ফলে উপজেলার ভূমিসংক্রান্ত জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা শত শত মানুষ ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে, ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটিতে স্থায়ী কোনো কর্মকর্তা নেই। এ সময়ে পাঁচজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত/ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে উপজেলা সাবরেজিস্ট্রার পদে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি থেকে স্থায়ী কোনো কর্মকর্তা নেই। এ সময়ে ৮ জন সাবরেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।
বর্তমান সাবরেজিস্ট্রারের মূল কর্মস্থল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়। তিনি একই সঙ্গে লালমনিরহাট সদর উপজেলা ও পাটগ্রাম উপজেলার সাবরেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সাপ্তাহিক কর্মদিবসের রবি-সোমবার লালমনিরহাট সদর কার্যালয়ে, মঙ্গল ও বুধবার রাজারহাট এবং বৃহস্পতিবার এক দিন পাটগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালন করেন।
উপজেলার জমিসংক্রান্ত গুরুত্বপূর্ণ এই দুই দপ্তরে স্থায়ী কর্মকর্তাদের পদায়ন না করে অতিরিক্ত বা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে জোড়াতালি দিয়ে কাজ চালানোয় স্থবিরতা কাটছে না। বেড়েছে হয়রানি।
একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে জানান, জমি ক্রয়-বিক্রয়, নামজারি, সরকারি জমি রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘদিন থেকে চলছে ধীর গতি। পাশাপাশি সরকার এই দুই দপ্তর থেকে রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে পাটগ্রাম দলিল লেখক সমিতির সদস্য আকতারুজ্জামান মিন্টু বলেন, ‘সীমান্তবর্তী এই উপজেলায় দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) ও সাবরেজিস্ট্রার পদে স্থায়ী কর্মকর্তা নাই। সাধারণ মানুষের দাবি, সরকার শূন্য পদে কর্মকর্তা নিয়োগের মাধ্যমে ভূমি ও রেজিস্ট্রেশন সেবায় হয়রানি বন্ধে ব্যবস্থা নেবে।’
লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিতভাবে জানানো হয়েছে। সম্প্রতি কর্তৃপক্ষের সঙ্গে এক সভায় বিষয়টি তুলে ধরে কথা বলেছি। আশা করছি কিছু পরিবর্তন হবে।’

নওগাঁর বদলগাছীতে কৃষকের প্রায় ১২ বিঘা জমির পটোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০-১২ জন কৃষকের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
ঢাকার আশপাশে নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে দ্রুত ইজারা দেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি। সংগঠনটি বলছে, ভোলার ইলিশার মেঘনা-১,২, ৩ ও ৪ বালুমহাল বন্ধ হয়ে যাওয়ায় পদ্মা, মেঘনা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র নদীকেন্দ্রিক সহস্রাধিক বাল্কহেডের চলাচল বন্ধ হয়ে গেছে...
২৬ মিনিট আগে
কক্সবাজার শহরে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ২টার দিকে শহরের বৈদ্যঘোনা এলাকার জাদিপাহাড়ে এ ঘটনা ঘটেছে। নিহত সাইফুল ইসলাম শহরের পশ্চিম পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।
২৯ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার গুরুত্বপূর্ণ বামন্দী-কাজীপুর সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
৩৮ মিনিট আগে