লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার ভোলাকোট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের সাজিবাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম পৈতৃক সূত্রে পাওয়া ৭ শতাংশ জমির মালিকানা বুঝে নিতে ভোলাকোট ইউনিয়নের তোরাব মিজি বাড়িতে যান তাজুল। এ সময় তাজুল ইসলামের ভায়রা নুর ইসলাম এবং তাঁর দুই ছেলে মাহফুজ, শুক্কুরসহ একই বাড়ির আরও কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এতে তাজুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বজনেরা জানান, বিরোধপূর্ণ ওই জমি নিয়ে প্রায় ১০ বছর ধরে জেলা আদালতে মামলা চলমান রয়েছে। জমি নিয়ে প্রায়ই দুই পক্ষের মধ্যে বিরোধ ও ঝগড়া হতো। উভয় পক্ষই নিকটাত্মীয়। আজ দুপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নুর ইসলাম ও তাঁর দুই ছেলে তাজুল ইসলামের ওপর হামলা চালান। এতে তিনি নিহত হন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

৫০ বছর বয়সী গোলজার হোসেন দুই দশক ধরে ধানখেতে মাছ চাষ করছেন। স্থানীয়রা তাঁকে ‘ধানখেতে মাছ চাষের গুরু’ বলেই চেনেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে গ্রামের অনেক কৃষক এখন ধানের পাশাপাশি মাছ চাষ করে বাড়তি আয় করছেন।
১৫ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে একই পরিবারের শিশুসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া সদর উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের মনির হোসেন বাড়িতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
হাসপাতালের ভবন নতুন, আধুনিক সব যন্ত্রপাতি এবং ১০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। তবে জনবলের অভাবে এসবের কোনোটাই কাজে লাগানো যাচ্ছে না। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। আর দূরের হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে অনেকে। এই চিত্র মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের।
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জের করচার হাওর এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ধানের মুইট (আঁটি) নৌকা থেকে তীরে তুলছিলেন ষাটোর্ধ্ব কৃষক নিবারণ দেবনাথ। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের আদুখালি গ্রামের বাসিন্দা। এবার তিনি বোরো জমি আবাদ করেছেন ২০ খানি (৩০ শতকে এক খানি)। এর মধ্যে ৭ খানি জমি পানিতে তলিয়ে নষ্ট হয়েছে।
১ ঘণ্টা আগে