লক্ষ্মীপুর কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মো. মোছলেহ উদ্দিন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেলার চর মার্টিন ইউনিয়নের কামাল মাঝি বাড়ির গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করে।
মোছলেহ উদ্দিন লক্ষ্মীপুর জেলার চাটখালী ইউনিয়নের খোনার বাড়ির মো. শফিকের ছেলে।
মোছলেহ উদ্দিনের স্ত্রী রুমা আক্তার বলেন, রমজান মাস থেকে তাঁর স্বামী শ্বশুরবাড়িতে তাঁর সঙ্গে থাকেন। রাতে তাঁরা দুজনে একসঙ্গে ঘুমান। রাত আনুমানিক ১টার দিকে তাঁর স্বামী বাইরে যান। এরপর মোছলেহ উদ্দিন ঘরে আসছেন কি না সেটি তিনি বলতে পারছেন না। সকালে ঘুম থেকে উঠে দেখেন, তাঁর স্বামী তাঁদের গোয়ালঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন। মোছলেহ উদ্দিন ও রুমা আক্তার দম্পতির তিন সন্তান রয়েছে।
হাজিরহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে জেলা শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।
১৬ মিনিট আগে
ঢাকার সাভারে অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আবুল খায়ের পাটোয়ারী (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। তিনি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।
১৮ মিনিট আগে
আমি নিজ কাজ শেষ করে দিকে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিলাম। এসময় ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারের ওপর পরে থাকতে দেখি। অনেক মানুষ তাকে ঘিরে ছিল। কেউ তাঁকে ধরছিল না। এরপর স্থানীয় মানুষের মাধ্যমে জানতে পারি তিনি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে
২৪ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৯ হাজার টাকার জাল নোটসহ হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সদর দশমিনা মাছ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪৩ মিনিট আগে