
লক্ষ্মীপুরের রামগঞ্জে গরুর মাংসের মূল্য কেজিপ্রতি ৬৫০ টাকা নির্ধারণ করে দিয়েছেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। গত সোমবার রামগঞ্জ ও সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নেতাদের নিয়ে মাংস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরদিন গত মঙ্গলবার ও গতকাল বুধবার ক্রেতারা রামগঞ্জ শহরের কয়েকটি দোকানে গিয়েও কোনো মাংস পাননি। মাংস বিক্রি না করে দোকানিদের বসে থাকতে দেখা যায়।
পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী প্রতি কেজি গরুর মাংসের মধ্যে ১৫০ গ্রাম হাড়, ৫০ গ্রাম চর্বি ও ৮০০ গ্রাম মাংস রাখার অনুরোধ করেন।
গতকাল আবদুস সালাম নামের এক ক্রেতা এসেছেন গরুর মাংস কিনতে। ইফতারের পর অতিথি আসবেন বাসায়। কিন্তু বাজারে এসে দেখেন সব গরুর মাংসের দোকান খালি। ব্যবসায়ীরা দোকানে বসে থাকলেও তাঁদের কাছে কোনো মাংস নেই। রামগঞ্জ সবজি ও মাছ বাজার, সোনাপুর বাজার, পুরাতন সবজির বাজার এলাকায় কোথাও গরুর মাংস বিক্রি হচ্ছে না।
তবে রামগঞ্জ সবজি বাজারের সামনের গরুর মাংস ব্যবসায়ী মুছুয়া (জুম্মন মিয়া) বলেন, ‘হাড়সহ গরুর মাংস কেজিপ্রতি বিক্রি করেছি ৭৫০ টাকা। হাড়ছাড়া ৮৫০ থেকে ৯০০ টাকার মতো পড়ে কেজিপ্রতি। আমাদের কী করার আছে? পাইকারি কিনে খুচরায় বিক্রি করি।’
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি হওয়ায় রামগঞ্জ ও সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন পৌর মেয়র। এ সময় উপস্থিত ছিলেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর কবির, রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন সেলিম, সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বাজারের অনেক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সরেজমিনে গতকাল রামগঞ্জ পৌরসভার সবজি, মাছ ও মাংসের বাজার খোলা থাকলেও বন্ধ রয়েছে গরুর মাংসের দোকান।
বিষয়টি নিয়ে কথা হয় রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর সঙ্গে।
তিনি বলেন, গরুর মাংস দেশবাসী কিছুদিন না কিনলে এমনিতে সব সোজা হয়ে যাবে। যুবসমাজকে যুক্ত করে বিকল্পভাবে মাংসসহ নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিক্রি করার আহ্বান জানাই।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের বিপরীতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গাড়িকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
চীনের বিনিয়োগে সিলেটে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ এগিয়ে যাচ্ছে। সম্ভাব্য প্রকল্প এলাকা পরিদর্শন করেছে চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদল ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই শেষে বিনিয়োগকারীরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
১৩ মিনিট আগে
গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে পৌরসভার জোনাইডাঙ্গা রেলস্টেশন এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় প্রতিবেশী কিশোর (১৫) শিশুটিকে ফুসলিয়ে পার্শ্ববর্তী বন্ধ থাকা একটি মাদ্রাসায় নিয়ে যায়...
২২ মিনিট আগে
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুরের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা ও তদন্তে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তাঁর পদটি শূন্য ঘোষণা করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
১ ঘণ্টা আগে