লক্ষ্মীপুরে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
এ উপলক্ষে সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে করিম টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে করিম টাওয়ারের সম্মেলন কক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, যমুনা টেলিভিশনের প্রতিনিধি আনিস কবির, মানবজমিনের প্রতিনিধি মো. ইউসুফ, আজকের পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি মাহবুবুল আলম মিন্টু, রামগঞ্জ উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন, শিক্ষক মাকসুদুর রহমান, ব্যবসায়ী হুমায়ুন কবির ও জসিম উদ্দিন, শরীফ হোসেন প্রমুখ।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের রসুলপুর মাদ্রাসা পশুর হাটে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ১ হাজার ৪০০ কেজি (৩৫ মণ) ওজনের বিশাল আকৃতির ষাঁড়। নাম টাইসন। দূরদূরান্ত থেকে মানুষ শুধু একনজর টাইসনকে দেখতে হাটে ভিড় করে।
৩৪ মিনিট আগে
গোলাম মোর্তজা ৯০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন। রাজশাহীর সিটি হাটে এর জন্য তাঁকে হাসিল দিতে হয়েছে এক হাজার টাকা। হাটের ইজারাদারের লোকজন তাঁকে রসিদও দিয়েছেন, কিন্তু তাতে লেখা নেই টাকার পরিমাণ। কোরবানির আগে এমন কৌশলে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটটিতে পশু ক্রেতাদের গলা কাটছেন ইজারাদার।
৩৬ মিনিট আগে
বছরের পর বছর মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী, নলচিরা, সুখচর ও চর ঈশ্বর ইউনিয়নের হাজারো ঘরবাড়ি।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন ছড়া থেকে প্রাকৃতিক সম্পদ সিলিকা বালু অবাধে লুট হচ্ছে। এতে তিনটি গুরুত্বপূর্ণ সেতু, একটি স্লুইস গেট এবং সিলেট-ঢাকা রেললাইন ও সিলেট-ব্রাহ্মণবাজার সড়কের ওপর নির্মিত সেতু যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে