কুষ্টিয়ার কুমারখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম রিনা খাতুন (৩০)। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুজন। আহতরা হলেন-ওই নারীর স্বামী আশরাফুল ইসলাম জনি (৩৬) ও সন্তান জয়া (১১)।
আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আহত জনি কুষ্টিয়া হাউজিং সি ব্লকের আব্দুস সালামের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত জনি তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে পাংশার মাছপাড়া এলাকার শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি কুষ্টিয়া হাউজিংয়ের দিকে যাচ্ছিলেন। আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে কুমারখালীর নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে স্ত্রী রিনা খাতুনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় স্বামী জনি ও সন্তান জয়াকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত জনি ও জয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী ও সন্তান আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাভার্ড ভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে।’

নরসিংদীর মাধবদীতে ময়লার ভাগাড় থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মারকাজ মসজিদ সংলগ্ন নরসিংদী-মদনগঞ্জ মহাসড়কের পাশে মরদেহটি পাওয়া যায়। পুলিশ বলছে, অন্য কোথাও হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়ে থাকতে পারে।
১৪ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
২২ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। পুলিশের বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি চালিত অটোরিকশা চালককের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের কৈখালি বিল থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর অটোরিকশাটিরও কোনো সন্ধান মিলছে না।
১ ঘণ্টা আগে