নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার সাতগাঁও গ্রামের নেকবর খাঁয়ের ছেলে মোনায়েম খাঁ পালান (৫০) ও সিরাজগঞ্জ সদরের আকনাদিগীর চরের অফিকুল মণ্ডলের ছেলে শুভ মণ্ডল (৪৫)। আর আব্দুল মোতালিব (৫৫), তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে উপজেলার সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাচ্ছিলেন মোনায়েম খাঁ পালান। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
অপরদিকে কৃষ্ণপুর হাওরে ধান কাটছিলেন শুভ মণ্ডল। সেখানে বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান কৃষিশ্রমিক শুভ মণ্ডল।
এর আগে সকালে উপজেলার জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান আব্দুল মোতালিব।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, নিহত ব্যক্তিদের মধ্যে একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
৩ ঘণ্টা আগে