ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকল গ্রামে সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সাবেক ইউপি সদস্য সালমা বেগমের বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতেরা ঘরের আলমারি ভেঙে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা লুটে নেয়।
ডাকাতেরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। পরে বিষয়টি আশুলিয়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পাথালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আমিনুর রহমান বলেন, ‘আমাদের এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।’ তিনি অভিযোগ করেন, পুলিশের তৎপরতা তেমন দৃশ্যমান না হওয়ায় ডাকাতেরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাতার থেকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক হয়েছেন হত্যা মামলার আসামি ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির আদনান (৪০)। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি দেশে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।
৮ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহিদুল্লাহ্ হলে সাবেক শিক্ষার্থী দম্পতি হেনস্তার প্রতিবাদে তিন দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ’। আজ রোববার সকাল ১১টায় প্রক্টর অফিসে স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকার মমতাজ আলীর মেয়ে শ্রাবন্তী আক্তারের বিয়ে হয় হুমায়ূন আহমেদের সঙ্গে। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে কলহ চলছিল।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় ৫ ঘণ্টা ধরে চলছে ১৬ গ্রামবাসীর সংঘর্ষ। এতে পুলিশ সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পাশাপাশি ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর-ভাঙ্গা অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়ছে। পুলিশ বলছে, মহাসড়কের দুই পাশে ৪ কিলোমিটারজুড়ে যানজটে
২ ঘণ্টা আগে