কুষ্টিয়ার ভেড়ামারায় সেতুর মাঝখানে বিকল ট্রাক মেরামতের সময় আরেক ট্রাকের ধাক্কায় চালকের এক সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার লালন শাহ সেতুর মাঝখানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (২২)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ছিলেন। ইলিয়াস দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী ছিলেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তুহিন হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আহত ব্যক্তিদের বরাত দিয়ে তুহিন হোসেন জানান, ভোরে লালন শাহ সেতুর মাঝখানে একটি ট্রাক বিকল হয়ে যায়। কয়েকজন মিস্ত্রি ট্রাকটির মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক এসে বিকল ট্রাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।

দেশের প্রায় ৮০ লাখ নির্মাণ শ্রমিকের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা, নিয়োগপত্র, জীবনযাপনের উপযোগী মজুরি, দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণ ও সামাজিক নিরাপত্তাসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিল্ডিং ওয়ার্কার্স ফেডারেশন।
১ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে রাজু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (৩০ আগস্ট) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের পুরাতন ভাড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
প্রায় চার বছর আগে পলাশবাড়ী উপজেলার আমবাড়ী গ্রামের আমছার আলীর ছেলে জমির উদ্দীন সরকার জনির সঙ্গে শ্রাবণীর বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মুরগিবাহী পিকআপের ধাক্কায় মো. ইমরান (৪০) নামে এক হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছেন। নিহত ইমরান পটুয়াখালীর দশমিনা উপজেলার মৃত মমিন উদ্দিনের ছেলে। এ ঘটনায় পিকআপের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
২৫ মিনিট আগে