Ajker Patrika

দৌলতপুর সীমান্তে ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
দৌলতপুর সীমান্তে ইয়াবাসহ যুবক আটক
ইয়াবাসহ আটক স্বপন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী ধর্মদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন (৪৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাঁকে আটক করা হয়।

স্বপন ধর্মদহ বাজার এলাকার মৃত রফিজ উদ্দিন কারিগরের ছেলে। ধর্মদহ বাজারে মোটরসাইকেল মেরামতের কাজের আড়ালে তিনি মাদক কারবারি করতেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মদহ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্বপনকে আটকের পর তল্লাশি করে তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্বপন ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি।

কুষ্টিয়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বলেন, আটক স্বপনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাঁকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে। তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানাসহ বিভিন্ন থানায় মাদক ও নাশকতার মোট চারটি মামলা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত