
পিরোজপুরের নেছারাবাদে পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন: উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম তালুকদার (৪৫) এবং সোহাগদল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিক্ত সমাদ্দার (২০)।
পুলিশ জানায়, উপজেলার উড়িবুনিয়া গ্রামের মোহাম্মদ আব্দুল বারেক তালুকদারের ছেলে মো. সেলিম তালুকদারের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
অন্যদিকে সিক্ত সমাদ্দার উপজেলার সোহাগদল ইউনিয়নের সমাদ্দার বাড়ির সমরেশ সমাদ্দারের ছেলে। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট দেওয়া এবং মিছিলের প্রস্তুতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘সেলিম তালুকদারকে বিস্ফোরক আইনের মামলায় এবং সিক্ত সমাদ্দারকে মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁর মামা ওবায়দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন এই আবেদন করেন...
১ মিনিট আগে
রাজিব দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন এবং বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। একপর্যায়ে ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে ওই কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে রাজিব তাদের বাড়িতে যান এবং তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন রাজিব। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি
১৮ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ষড়যন্ত্র করে হটানো যাবে না। চরাঞ্চলের প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে প্রাণিসম্পদ খাতের ওপর গুরুত্ব দেন তিনি।
২৭ মিনিট আগে
গত বছরের ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ময়নাতদন্তের প্রায় ৩০ ঘণ্টা আগে অর্থাৎ ১৬ জুলাই রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ আগস্ট সাজিদের বাবা অজ্ঞাতনামাদের আসামি...
৩০ মিনিট আগে