
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয় থেকে পাঠানো গ্রাহক বিলের কপিতে ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ লেখা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। অনেক গ্রাহক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির দৌলতপুর জোনাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার মির্জা কে ই তুহিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিলের কাগজগুলো আগের ছাপানো। তাই উল্লেখিত লেখাটি রয়েছে। তবে নতুন বিলের কপিতে থাকবে না। আর যেগুলো আগের ছাপা কপিতে হচ্ছে আমরা কালো কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা করছি।’
গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাঁর ছবি ও নথিপত্র থেকে তাঁর নাম সরিয়ে ফেলা হয়।

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের প্রসারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
৫ মিনিট আগে
গ্রামীণ অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। এ সময় কারুঘর ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ৫০ জন নারী উদ্যোক্তাকে সনদ প্রদান করা হয়...
২৬ মিনিট আগে
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাটেরখীল এলাকার ইরান নামে এক ব্যক্তির কিছু ইয়াবা বড়ি হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাঈমকে সন্দেহ করা হয়। অভিযোগে বলা হয়, এ ঘটনার জেরে ২০ জুলাই রাতে ইরান ও তাঁর সহযোগীরা নাঈমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
২৯ মিনিট আগে
পরীক্ষা ছাড়াই গোপনে দুটি পদে কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে নীলফামারীর জলঢাকা উপজেলার গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চাকরির নামে অর্থ লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি।
৩১ মিনিট আগে