
কুষ্টিয়ার কুমারখালীতে পূর্বশত্রুতার জেরে সাহেব আলী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একই মামলায় দুজনকে দুই বছর করে কারাদণ্ড এবং ১০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. হাফিজুল ইসলাম মুনীর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। পথে একটি কলাবাগানের পাশের ফাঁকা জায়গায় পৌঁছালে পূর্বশত্রুতা ও পূর্বপরিকল্পনা অনুযায়ী দণ্ডপ্রাপ্তরা তাঁকে ঘিরে ধরেন। এ সময় কুপিয়ে তাঁকে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের দুই দিন পর নিহতের ভাই আহম্মদ আলী বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে কুমারখালী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক কামাল হোসেন ২০১৩ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় রুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত...
৭ মিনিট আগে
সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে খেলতে গিয়ে তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। এদিকে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের দিকে ডোবার পানিতে প্রথমে হুমায়রার মরদেহ ভেসে ওঠে। বিষয়টি তার দাদি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।
৯ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারীতে একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পুনর্বহালকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ ১৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ১২ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে এবং একজনকে আদিতমারী...
১৭ মিনিট আগে
আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে মারা যান সাইফুল সরকার। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। বেলা সোয়া ১টার দিকে বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান তাঁর মা তারা বানু। বিকেল পাঁচটার দিকে একই কবরস্থানে তাঁকেও দাফন করা হয়।
১৮ মিনিট আগে