কুষ্টিয়ায় বিদ্যুতায়িত হয়ে একটি পরিবারের সবাই মারা গেছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী ও তাদের মেয়ে। আজ বুধবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার হাউজিং কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সালাম (৪০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এ ঘটনায় ভাতিজা সিয়াম (১৩) আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সজীব উদ্দিন স্বাধীন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুপা খাতুন বিকেল ৪টার দিকে নিজের ঘরে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় ঘরের ভেতর ঝুলে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হন। পরে তাকে বাঁচাতে এগিয়ে যান স্বামী সালাম এবং মেয়ে সাবা। এ সময় বিদ্যুতায়িত হয়ে তারা তিনজনই ঘটনাস্থলেই মারা যান। এ সময় ঘটনাস্থলের পাশে থাকা সালামের ভাতিজাও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রাজিব আজকের পত্রিকাকে বলেন, বিকেলে সালামের বাড়িতে গিয়ে দেখতে পাই বিদ্যুতায়িত হয়ে সে, তার স্ত্রী, মেয়ে ও ভাতিজা ঘরের মেঝেতে পড়ে রয়েছে। সে সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
নিহত সালামের চাচাতো ভাই সাইদুল আজকের পত্রিকাকে জানান, সালামের শহরের জেলখানা মোড়ের ফটোকপির দোকান রয়েছে। দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়িতে এসেছিলো। ওই সময় ঘরের ভেতর পরিবারের সবাই অবস্থান করছিল। একদিন আগেই বাড়িতে ইলেকট্রিকের কাজ করিয়েছিলেন বলে জানান তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সজীব উদ্দিন স্বাধীন বলেন, তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করা হয়। আহত আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল আজকের পত্রিকাকে জানান, তিনজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতি
৩ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের তিন মাসের মাথায় সোহাগি (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যাদের তিন দিনব্যাপী প্রধান সামাজিক উৎসব ‘বিজু-সাংগ্রাই-বৈসু’র প্রথম দিন গতকাল রোববার উদ্যাপিত হয়েছে ‘ফুল বিজু’। এদিন ভোরের স্নিগ্ধ আলো ফোটার আগেই রাঙামাটির কাপ্তাই হ্রদ, খাগড়াছড়ির চেঙ্গী ও বান্দরবানের সাঙ্গু নদের তীর জেগে ওঠে এক অনন্য রূপে।
২৯ মিনিট আগে
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ে নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস)। পরে এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
৩৬ মিনিট আগে