
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য ও কটূক্তির অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম নোটিশটি পাঠান।
আমির হামজা কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা।
আইনজীবী নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লিগ্যাল নোটিশটি এমপি সাহেব বরাবর পাঠানো হয়েছে। নোটিশে ১০ দিনের মধ্যে মানহানিকর বক্তব্যের সন্তোষজনক জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যদি তা না করেন, তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে বলা হয়েছে, আমির হামজা জনসন্মুখে বক্তব্য প্রদানকালে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সম্পর্কে বিভিন্ন সময় মানহানিকর বক্তব্য দিয়েছেন এবং অপপ্রচার চালিয়েছেন। একজন সংসদ সদস্যকে ‘ফজু পাগলা’ বলে আখ্যায়িত করে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেছেন। এমনকি কুকুর মারার ইনজেকশন দেওয়ার কথা বলেছেন। এতে একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ন হয়েছে। নোটিশে আরও বলা হয়, এসব বক্তব্য ও কর্মকাণ্ডের ফলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জানতে চাইলে জাতীয় ছাত্রশক্তি নেতা আই-ইয়াশ ইমন বলেন, ‘ফজলুর রহমান আমার পছন্দের ব্যক্তি। একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁকে নিয়ে মানহানিকর বক্তব্য কাম্য নয়। এই কারণে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’ এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য আমির হামজার মোবাইল ফোনে কল করেও সাড়া পাওয়া যায়নি।

১৯৯০ সাল থেকে নগর স্বাস্থ্যসেবা রাষ্ট্রীয় ব্যবস্থার আওতায় আনার দাবি জানিয়ে আসছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় এনজিওদের মাধ্যমে পরিচালিত নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্প দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সক্ষম
২৮ মিনিট আগে
ফরিদপুরে পদ্মা নদীসহ বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ও জলজ বাস্তুসংস্থান সুরক্ষার লক্ষ্যে দিনব্যাপী অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
১ ঘণ্টা আগে
জয়পুরহাটের কালাই উপজেলায় খোলাবাজারে বিক্রির (ওএমএস) আটা আত্মসাতের অভিযোগে উপজেলা খাদ্য কর্মকর্তাসহ তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদপ্তর। একই সঙ্গে তাঁদের কালাই উপজেলা থেকে প্রত্যাহার করা হয়েছে এবং ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাইসকুকারে ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে আফরোজা খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের শামীম হোসেনের স্ত্রী।
১ ঘণ্টা আগে