কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বনগ্রাম খেয়াঘাট-সংলগ্ন এলাকায় নদের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির পরনে ছিল কফি রঙের হাফহাতা শার্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, মরদেহটি নদী থেকে উদ্ধার হওয়ায় এ বিষয়ে নৌ পুলিশ তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা লিখে না দেওয়াকে কেন্দ্র করে আলু ব্যবসায়ী আওলাদ হোসেন হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। নিখোঁজের ৫২ দিন পর বুধবার ভোরে চাইনপাড়া গ্রামের একটি গরুর ফার্মের রান্নাঘরের মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুরের গৌরিহার গ্রামে স্কুল ও কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সরকারের নামে রেজিস্ট্রি হওয়া স্কুলের মাঠ দখলে নেওয়া হচ্ছে। প্রশাসন বলছে, অভিযোগ পেয়ে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
১৮ মিনিট আগে
মাধবদী থানা-পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আওলাদ হোসেন ওই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে।
১৮ মিনিট আগে
হিমাগারের অতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে গায়ে সাদা কাফন পরে গণ-অনশন কর্মসূচি পালন করেছেন রংপুরের আলুচাষি ও ব্যবসায়ীরা। আজ বুধবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
৩৬ মিনিট আগে