
‘বিদ্যুৎ নেই। পরিস্থিতি একেবারে খারাপ। খামার নিয়া খুব টেনশনে আছি। গরমে গরু সমানে হাঁপাইতেছে। নেলপা (লালা) ফেলাইতেছে। গোসল ঠিকমতো করে দিতে পারতেছি না, ফ্যানও চালাইতে পারতেছি না। পরিস্থিতি খুব খারাপ। সারা দিনে কারেন্ট এক ঘণ্টাও পাই না। রাইতে অবস্থা আরও খারাপ।’ বিদ্যুতের লোডশেডিংয়ে গরুর খামার নিয়ে দুশ্চিন্তায় পড়া খামারি আনিছুর রহমান এভাবে নিজের অসহায়ত্ব প্রকাশ করছিলেন।
আনিছুর রহমানের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেলি ইউনিয়নের সুরির ডারা গ্রাম। তাঁর খামারে ৪টি দুধের গাভিসহ ফ্রিজিয়ান ও ক্রোস জাতের মোট ১১টি গরু রয়েছে।
আনিছুর বলেন, ‘গরমে গরু খাইতে পারতেছে না। দিন-রাত হাঁপাইতেছে। গাভিগুলার দুধ কমে গেছে। খেতে না পারলে দুধ কেমন করি হবে। যে গরম পড়ছে, কখন হিট স্ট্রোক হয় সেই চিন্তায় স্থির থাকতে পারি না।’
শুধু খামারি আনিছুর নন, কুড়িগ্রামে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও বিরক্তি বেড়েছে। উলিপুরের বাসিন্দা ও যুব উদ্যোক্তা মারুফ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘তীব্র গরমে সারা দিন ছোটাছুটির পর রাতে বিদ্যুৎ বিভ্রাট। ৩-৪ ঘণ্টাও ঠিকভাবে ঘুমাতে পারি না। এদিকে এমন শারীরিক অবস্থা, একদিন না ঘুমাতে পারলে পরের দিন প্রেশার হাই থাকে।’ রাতে বারবার লোডশেডিংয়ে ক্ষোভ প্রকাশ করে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘বাচ্চা নিয়ে রাতে পর রাত জাগা কোনোভাবেই সহ্য হচ্ছে না। পাগল হয়ে যাচ্ছি।’
বিদ্যুতের লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে উৎপাদন। বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মালিকেরা লোকসানের মুখে পড়ছেন।
কুড়িগ্রাম শহরের পাওয়ারহাউজপাড়া এলাকার ওয়ার্কশপ ব্যবসায়ী সুমন বলেন, ‘সারা দিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলে। ৩-৪ ঘণ্টা কারেন্ট পাই। কীভাবে ব্যবসা করি। দিন গেলে লেবারদের টাকা দেওয়া লাগে। কাজের অর্ডার নিয়ে সময়মতো ডেলিভারি দিতে পারতেছি না।’
বিদ্যুৎ বিভাগ বলছে, কুড়িগ্রামে পল্লী বিদ্যুতের আওতায় প্রায় ৫ লাখ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির আওতায় ৩২ হাজার গ্রাহক রয়েছে। জেলায় প্রায় ৮০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে সর্বোচ্চ ৪৩ মেগাওয়াট বরাদ্দ পাওয়া যাচ্ছে। এতে করে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে বিদ্যুৎ বিভাগ।
নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘শনিবার (২৯ আগস্ট) দুপুরে সাড়ে
১১ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ ছিল ৭ দশমিক ৬ মেগাওয়াট। কখনো কখনো ঢাকা থেকে স্ক্যাডা পরিচালনার কারণে বিদ্যুৎ থাকছে না। ঘাটতির কারণে লোডশেডিং দিতে হচ্ছে।’
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শামীম পারভেজ বলেন, ‘গ্রাহকেরা ক্ষোভ জানাচ্ছেন। কিন্তু কুড়িগ্রামে বরাদ্দ একবারে কম। এর মধ্যে স্ক্যাডা অপারেশন করে ঢাকা থেকে গ্রিড অফ করে দেওয়া হয়। দিনে কিছুটা ভালো থাকলেও রাতে জেলার সব জায়গায় একই অবস্থা থাকে।’

টিলা-পাহাড়বেষ্টিত মৌলভীবাজারে রয়েছে ৫৩ হাজারের বেশি একর সংরক্ষিত বনাঞ্চল। এই বনাঞ্চল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য করাতকল। এর মধ্যে অবৈধ করাতকলও রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক। এসব করাতকলে দিনরাত চেরাই করা হচ্ছে বনের গাছ। এতে উজাড় হচ্ছে বনাঞ্চল। ক্ষতি হচ্ছে পরিবেশ ও প্রতিবেশের।
১১ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী জামতল এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দৃশ্যমান চিহ্ন রয়েছে...
১৬ মিনিট আগে
অপসাংবাদিকতার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশন করে কিছু পেইজার মূলধারার সাংবাদিকদের কাজের আগ্রহকে বাধাগ্রস্ত করছেন। সাংবাদিকতার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মান-সম্মান নিয়ে অপপ্রচার করা হচ্ছে। এ ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
৩০ মিনিট আগে
প্রায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে নদ-নদীতে জাতীয় মাছ ইলিশের আহরণ কমছে। সাধারণত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসকে ইলিশের ভরা মৌসুম ধরা হয়। কিন্তু এই সময়েও জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত চার বছরের ব্যবধানে ১ লাখ ৫ হাজার ৭৪৬ টন ইলিশ আহরণ কমেছে।
১ ঘণ্টা আগে