
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত দেলোয়ার হোসেন দিপু (২৬) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করে প্রকাশ্য নিলামে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
রোববার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের দেলোয়ার হোসেন দিপু দীর্ঘদিন যাবৎ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। সেই বালু একটি কালভার্টের মুখে মজুত করে রাখায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। স্থানীয়রা এতে বাধা দিলে পরিস্থিতি জটিল হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মজুত করে রাখা বালু নিলামে ২৫ হাজার টাকা বিক্রি করা হয়।
এ সময় আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, ভূমি উপসহকারী কর্মকর্তা রোকনুজ্জামানসহ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
১ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
২ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
২ ঘণ্টা আগে