রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থানা-পুলিশ এদের গ্রেপ্তার করে।
আজ সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩৪), মো. রাসেল (১৯), মো. রমজান আলী (২০), মো. বাবুল শেখ (৪৭), মোসা. আজিফা বেগম (২৫), মো. সাইদুর রহমান (৪৬), আলামীন (২২), মো. রুবেল হোসেন (৩২), মুক্তা বেগম (৩০), হৃদয় হোসেন (২৪), মেহেদী (২২), বিউটি আক্তার (২৮), আবু তাহের খান (৫৫), মো. মোস্তফা (৪২), মো. কাউছার (২২), মো. জাহিদ হোসেন (২০), মো. জহির (২০), মো. ইমাম হোসেন (৫৫), মো. আল আমিন (২৩), আল আমিন হোসেন (২২), আলমাছ (৪৫), মো. শামীম হোসেন (২৬) এবং মো. ফারুক (৩৫)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি। এ ছাড়া বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধীও রয়েছেন। গ্রেপ্তারের পর এদের আদালতে পাঠানো হয়েছে।

উজানের ঢলে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী গেজ স্টেশনে নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানির উচ্চতাও দ্রুত বাড়ছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে তল্লাশির নামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার ঘটনায় পুলিশ সদস্যদের দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বেশ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত দেলোয়ার হোসেন দিপু (২৬) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করে প্রকাশ্য নিলামে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় খাসজমি এবং সরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রায় ২৩ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। এসব জমি উদ্ধারে গড়িমসির অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ার ঘটনাও ঘটেছে।
১০ ঘণ্টা আগে